হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে পহেলা বৈশাখ উপলক্ষে ফিরে এলো গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা দাড়িয়াবান্ধা।

পহেলা বৈশাখ উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

এক সময় গ্রামবাংলার শিশু-কিশোরদের অন্যতম জনপ্রিয় খেলা ছিল দাড়িয়াবান্ধা। বিশেষ করে বৈশাখ ও চৈত্র মাসে খোলা মাঠে দলবেঁধে এ খেলায় মেতে উঠতো তরুণরা। কিন্তু সময়ের পরিবর্তনে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় ঐতিহ্যবাহী এই খেলা।

নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দাড়িয়াবান্ধা প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। এতে বিভিন্ন বয়সী তরুণ-যুবক অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। খেলায় উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণ—এই দুই দলে ভাগ হয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় উপজেলা প্রশাসন দল বিজয়ী হয়।

খেলা দেখতে মাঠের দুই পাশে দর্শনার্থীদের ভিড় জমে। অনেকেই জানান, বহু বছর পর দাড়িয়াবান্ধা খেলা দেখে তারা শৈশবের স্মৃতিতে ফিরে গেছেন। তাদের মতে, আধুনিকতার ছোঁয়ায় এমন অনেক গ্রামীণ খেলা আজ হারিয়ে গেছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, গ্রামীণ ঐতিহ্যের অনেক খেলাই এখন বিলুপ্তপ্রায়, যার মধ্যে দাড়িয়াবান্ধা অন্যতম। তিনি জানান, খেলাটির নিয়ম-কানুন সম্পর্কে ধারণা না থাকায় গুগল ও ইউটিউবের সহায়তায় মাঠ প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এ খেলা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি