হোম > সারা দেশ > ঢাকা

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেল ডাকাতির ঘটনার তিন দিনের মাথায় আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ১১ হাজার ৭৮৮ লিটার সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)। পুলিশ জানিয়েছে, ডাকাতচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার গনি মিয়া (২৮) সাভারের হেমায়েতপুর মাদবরচর এলাকার মৃত আতাউর আলীর ছেলে এবং অভি রহমান (২৮) ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকার রাজন বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ জুলাই ভোরে সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-মাওয়া সার্ভিস রোডে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলভর্তি কাভার্ডভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়েরের পর মুন্সীগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। শরীয়তপুরের একটি শেড এবং শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের ইমরান হোসেনের বাড়ির নিচতলার গোডাউন থেকে সয়াবিন তেল উদ্ধার করা হয়।

এমই

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

মধুপুরে বন্যপ্রাণীর নিরাপদে রাস্তা পারাপারে ৫ উড়ালসেতু নির্মাণ

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

ভুক্তভোগী পরিবারকে আ.লীগের ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকি

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি