হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ জুন) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি ৭ বছর প্রবাস জীবন শেষ করে বাড়িতে কৃষি পেশায় নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ পর দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে তার বাড়ি থেকে রসুলপুর বাজারে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন বেগম আক্তার জানান, আমাদের চাচাতো বোনের ছেলে বাবুল ও তার সহযোগীরা আমাদের পৈতৃক জমি দখল করে নেয়। এ নিয়ে তাদের সাথে আমার ভাইয়ের বিরোধ ছিল। বাবুল তার সহযোগীদের নিয়ে শফিকুলের শরীরে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমার ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

রূপসায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল চালক, পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন