রাজধানীর দারুস সালাম থেকে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও মো. মনির হোসেন (৪০)।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে একটি সুইচ গিয়ার চাকু ও একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার ওসি জানিয়েছেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে টহল দল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।