হোম > সারা দেশ > ঢাকা

ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক (২৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত তারেক রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রোববার রাতে উপজেলার পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ৩ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেককে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস-বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি