হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রদল নেতাসহ ২ মাদকসেবী আটক, ৩ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদল নেতা রিফাত হাওলাদারসহ দুই মাদকসেবনকারীকে আটক করে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার টুটাপাড়া গ্রামে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রিফাত জামান হাওলাদার (২৮) ও নাদিম মাহমুদ (১৯) নামে দুই মাদকসেবীকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃত রিফাত জামান হাওলাদার উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। আটককৃত অপর ব্যক্তি নাদিম মাহমুদ কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে দুইশত টাকা করে জরিমানা এবং তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তারা মাদক বিক্রি করত। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবির হাওলাদার বলেন, রিফাত হাওলাদার উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ঠিক আছে। তবে সে নিষ্ক্রিয় সদস্য। অনেকদিন ধরে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর