হোম > সারা দেশ > ঢাকা

আরিচা-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা সংবাদদাতা, (সাটুরিয়া) মানিকগঞ্জ

ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে আরিচা ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

বুধবার (২২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী ।

বিআইডব্লিউটিসি জানায়, মঙ্গলবার রাত থেকে নদীতে কুয়াশার ঘনত্ব ক্রমেই বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় পদ্মার মাঝ নদীতে বনলতা,বিএস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়ে।রাত সাড়ে ৩ টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য)নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

এডি/জেডএম

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল