হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুকুরে ডুবে হামিম (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সহপাঠিদের সাথে পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যায়। হামিম পশ্চিমপাড়া বাসিন্দা হুমায়ুনের ছেলে এবং আদর্শ বিদ্যা নিকেতনের ছাত্র।

জানা যায়, এ সময় উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা কর্মী হৃদয় মিয়া পুকুরে লাফিয়ে পড়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর