কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে সাত আসামিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়া। তিনি উপজেলার চৌহদ্দি গ্রামের ছিদ্দিক মিয়া ছেলে।
এছাড়া মাদকবিরোধী অভিযানে বড় ছয়সুতী এলাকার মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উক্ত অভিযানে এ ছাড়াও নিয়মিত মামলার আরও তিনজনকে এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন জানান, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে কুলিয়ারচর থানার পুলিশের নিয়মিত এই অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এমএইচ