হোম > সারা দেশ > ঢাকা

চরভদ্রাসনে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের রুবেল শেখের স্ত্রী দুই সন্তানের জননী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত লাশ সোমবার দিবাগত ভোররাতে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

মৃত রুনা আক্তার জাকেরের ডাঙ্গী গ্রামের নুরু মৃধা ও শান্তি বেগমের মেয়ে। রাহিম শেখ (৮) ও রাইসা আক্তার (৩) নামে নিহতের দুটি শিশুসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ আত্মাহুতি দিয়েছেন বলে জানা গেছে।

নিহতের স্বামী রুবেল শেখ (৩০) জানান, ঘটনার রাতে তারা সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। সাহরি খাওয়া শেষে রুবেল শেখ প্রাকৃতিক ডাকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, তার স্ত্রী গলায় রশি নিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন এবং ছটফট করছেন। তাৎণিকভাবে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে নামিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয় । পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ‘হাসপাতাল থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গলায় রশি নেওয়ার ইস্যু নিয়ে গৃহবধূকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।’

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের