হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানের জনসভায় আসার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

ভৈরবে তারেক রহমানের জনসভায় আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে জ্বর এসে যায় এবং বমি করেন। পরে তাকে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। এছাড়া শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে।

তিনি আশঙ্কামুক্ত কিনা, এমন প্রশ্নের জবাবে ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, সেটা এখনই বলা যাচ্ছেনা। পরীক্ষা নিরীক্ষা চলছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী