হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে গভীর রাতে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

অস্ত্রের মুখে ২ কোটি টাকার মাল লুট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ছবি: আমার দেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত অ্যাডভান্সড অ্যাটেয়ার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

কারখানার পাওয়ার গ্রিডের মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ মার্চ) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বন্ধ থাকা এই কারখানায় সোমবার রাত ১২টা থেকে ২টার মধ্যে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা প্রথমেই কারখানার ৯ জন নিরাপত্তাকর্মী ও একজন সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর পুরো কারখানায় তাণ্ডব চালিয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায় তারা।

কারখানার সিকিউরিটি ইনচার্জ মো. পারভেজ বলেন, আমাদের পাওয়ার গ্রিডের অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা হতে পারে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কারখানার পরিচালক আওলাদ হোসেন চৌধুরী। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘিওর থানার ওসি মীর মাহবুব বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে।

শিল্পাঞ্চলে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন