হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বিএনপি নেতা হাসান সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে মতবিনিময় সভায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার

গাজীপুরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর দত্তপাড়ায় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান সরকার বলেন, মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশের রাজনীতির হাল ধরার মতো কেউ থাকবে না।

সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন প্রমুখ।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর