হোম > সারা দেশ > ঢাকা

‘বঙ্গবন্ধু’ শিক্ষক পরিষদ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে মো. হানিফ উদ্দিন (৫০) নামে এক কলেজ প্রভাষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

রোববার (১২ অক্টোবর) সকালে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক হানিফ উদ্দিন প্রতিষ্ঠানটির কলেজ শাখার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক এবং ‘বঙ্গবন্ধু’ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ ও পার্শ্ববর্তী টঙ্গী সরকারি কলেজের কয়েক শ’ শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন ওই প্রভাষককে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার সময় আমি শ্রেণিকক্ষে ছিলাম। পরে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ শিক্ষককে থানায় নিয়ে যাচ্ছে। শুনেছি, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘গ্রেপ্তার প্রভাষককে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকেও জানানো হয়েছে।’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে