হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে বিষাক্ত বড়ি খেয়ে তামান্না (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামান্না ওই গ্রামের আ. কাদিরের পুত্র মোক্তার হোসেনের স্ত্রী এবং সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকার আবু সাইদের মেয়ে।

নিহতের পিতার পরিবারের পক্ষ থেকে তার চাচাতো ভাই জানান, প্রায় ১১ বছর আগে তামান্নার বিয়ে হয় মোক্তার হোসেনের সঙ্গে। তাদের দুটি সন্তান রয়েছে। স্বামী ও তার পরিবারের লোকজন প্রতিনিয়ত তামান্নার ওপর অত্যাচার নির্যাতন করতো।

বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে তামান্না বিষাক্ত বড়ি (স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মাযহারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর