হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানচাপায় নিহত ৪

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তার (২৩)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পিছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে।

এতে অটোরিকশায় থাকা মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অন্য তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফাহাদ বলেন, রাত ১১টায় একজন এবং ১২টায় আরও দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী