জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে দেওয়ানগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (২৯)।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে।
দুপুরে আদালতে প্রেরণ করা হলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এমএইচ