হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন: জিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, শূরায়ী নেজামের দ্বিতীয় পর্বের ইজতেমা ঘিরে সাদা পোশাকে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। এছাড়া পুরো ময়দান পর্যবেক্ষণে রয়েছে ৩৩৫ সিসি ক্যামেরা।

সোমবার সকালে ইজতেমা ময়দানে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

কমিশনার বলেন, প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতের সময় ড্রোন গ্যাস বেলুনে পড়ে বিকট শব্দে ফেটে যায়। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই ময়দানের আশপাশে দুই কিলোমিটারের মধ্যে কেউ ড্রোন ওড়াতে পারবেন না। কেউ চাইলে পুলিশের অনুমতি নিয়ে ওড়াতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরধ দক্ষিণ) হাফিজুল ইসলাম প্রমুখ।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আ. লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু