হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন, আ.লীগ একবার: ফয়জুল করীম

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান ও পূর্ববর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আওয়ামী লীগ একবার। ইসলামী হুকুমত হলে সবাই সমান মর্যাদা পাবে। সবাই একসাথে হাসবে, কাঁদবে, খাবে কেউ পিছিয়ে থাকবে না।

বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশে এখন কোনো বিচার ব্যবস্থা নেই, ন্যায় বিচার নেই। বিচারকরা সব ঝুকে গেছেন। আদালতে আসামি অনুপস্থিত থাকলেও মামলা খারিজ হয়ে যাচ্ছে। এটি ন্যায়বিচার নয়, এটি আদালত নয়।

সমাবেশে আগামী নির্বাচনে ফরিদপুর-১ আসনে হাতপাখার প্রার্থী ওয়ালিউর রহমান রাসেলকে পরিচয় করিয়ে দেন। এছাড়া আরও বক্তব্য রাখেন, জামায়াতের প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্যা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শরাফত হোসেন, হযরত মাওলানা শাহ আকরাম আলী, মাওলানা মুফতী মোস্তফা কামাল, ওয়ালিউর রহমান রাসেল।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে