হোম > সারা দেশ > ঢাকা

ফ্যাসিজমের প্রেতাত্মা নতুনরূপে আত্মপ্রকাশ করেছে: আবদুল জব্বার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুটপাটকৃত ভঙ্গুর অর্থনীতিতে চাঙাভাব ফিরিয়ে আনা হবে, দেশকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো হবে। কিন্তু বছর না ঘুরতেই জাতি হতাশ হলো। জাতির সামনে ফ্যাসিজমের প্রেতাত্মা নতুনরূপে আত্মপ্রকাশ পেতে শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাবেক আমির ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমাদ।

মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুমিনুল হক সরকার। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগরী ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে যেন কোনো দল আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি জানিয়ে আসছি। তাছাড়া নির্বাচনের আগেই লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানাই।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাইওনুদ্দিন আহমাদ বলেন, বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের মানুষ আশা করেছিল রাজনৈতিকভাবে স্থিতিশীল এক বৈষম্যমুক্ত বাংলাদেশের। সাধারণ মানুষের প্রত্যাশা ছিলা চাঁদাবাজ, দুর্নীতিবাজমুক্ত ইনসাফের ভিত্তিতে গড়ে ওঠা এক সুখী-সমৃদ্ধ বাংলাদেশের। জাতি আশা করেছিল সকল হানাহানি ও ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুন্ঠিত দেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার কাজে ব্রতী হবে। কিন্তু জাতি হতাশ হয়ে দেখল দেশকে গড়ার পরিবর্তে আবার দ্বিধাবিভক্তির পথ বেছে নেয়া হলো। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধের জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমির মুমিনুল হক বলেন, দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামি নিশ্চুপ থাকতে পারে না। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জামায়াত পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনে ময়দানের নেমেছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে