হোম > সারা দেশ > ঢাকা

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলায় ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই নারী দগ্ধ হয়েছেন।

মৃত মহব্বত খা (৩৬) কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে।

শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান স্তুপ করছিলেন তিনি। ঠিক তখনই প্রচণ্ড শব্দে বজ্রপাত সরাসরি তার ওপর পড়ে। বজ্রপাতের সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত রুমা বেগম (৩৪) মহব্বত খার স্ত্রী। এছাড়াও দগ্ধ হয়েছেন মর্জিনা (৫০)।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের তথ্য জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মহব্বত খার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জেডএম

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ

ওরা আমার ছেলেটাকে এভাবে মারতে পারল?

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাস্তার ইট দিয়ে চলছে বাথরুম নির্মাণের কাজ

মানিকগঞ্জে হাজারো মানুষকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত