হোম > সারা দেশ > ঢাকা

চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫)গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত ডা. আব্দুল মজিদের ছেলে।

কালিহাতী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে কালিহাতী থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. এম. তৌফিক আজম বলেন, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল