হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। গুলিবিদ্ধ ওই নেতার নাম হাসান মোল্লা। তিনি হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, রাতে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার জন্য সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে থাকতে পারে। যেকোনো মূল্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই