হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

চৌগাছা থানা। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা পৌর এলাকার হুদোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চৌগাছা পৌরসভার হুদোপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমানের সাথে চাঁদপুর গ্রামের দিয়ানত আলীর ছেলে ও পৌর যুবদলের অপর যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে দুই পক্ষের লোকজন সোমবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় মফিজুর রহমান (৩৮), হাওয়া বেগম (৩৩), আশাদুল ইসলাম (৪২), কবির উদ্দিন (৪৬) ও রানা মিয়া (৬০) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ওসি মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

মালয়েশিয়ায় বাংলাদেশি স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, পোড়ানো হয় লাশ

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই তিন বেলা খাবার ফ্রি

মহেশপুর সীমান্তে বাংলাদেশি ৩ যুবককে আটক করল বিএসএফ