হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, মুন্সীপুর এবং আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।

অভিযান সর্বমোট ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা মূল্যমানের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো, ২৫ বোতল ভারতীয় মদ, ৫৬ বোতল ভারতীয় ফেন্সীডিল, ৪৩টি ভারতীয় শাড়ী, ২৯২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স,১টি ভারতীয় আইফোন এবং ৮০টি মোবাইল ডিসপ্লে ছাড়াও অন্যান্য চোরাচালানপণ্য।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২