হোম > সারা দেশ > খুলনা

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুছা বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে

স্টাফ রিপোর্টার, যশোর

মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা কমিটির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মুছা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে মুছা ইন্তেকাল করেন। তিনি যশোর-৫ (মণিরামপুর) আসনে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থিতার দৌড়ে ছিলেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, গত কয়েকদিন অসুস্থ অবস্থায় যশোরের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জি এম মুছা।

সুস্থ হয়ে শনিবারই তার বাড়িতে ফেরার কথা জানিয়েছিলেন চিকিৎসক। তিনি বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে।

অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত, জিএম মুছা মণিরামপুরে বেশ জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। সামনের জাতীয় নির্বাচনেও এই দুই নেতা বিএনপির মনোনয়ন দৌড়ে ছিলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক