হোম > সারা দেশ > খুলনা

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক

স্টাফ রিপোর্টার, যশোর

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পান যে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস নিজ বাড়িতে অবস্থান করছেন। একইসঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবাদ পেয়ে ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেলসহ রিক্সাভ্যান চালক আটক

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব