হোম > সারা দেশ > খুলনা

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভালাইপুর-আলমডাঙ্গা সড়কে চিৎলা রুইতনপুর এলাকায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন স্ত্রী। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতন পাড়ার বাসিন্দা বিউটি খাতুনকে (৪৫) নিয়ে মোটরসাইকেলে চড়ে দৌলতপুর যাচ্ছিলেন স্বামী মুস্তাফিজুর রহমান। পথে আলমডাঙ্গার চিৎলা রুইতনপুরে আসার পর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যান বিউটি। এরপর স্বামী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতারের মর্গে রয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ