হোম > সারা দেশ > খুলনা

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছার আগেই জানালা ভেঙে পালালেন নারী

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদরে টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয় লোকজন তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঝর্ণা আক্তার ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা। পরে পুলিশ ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, ‘আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তার মোটেও উচিত হয়নি।’

সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, ‘ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পেয়েছি। স্থানীয় বাসিন্দারা তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান।’

সারা দেশে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

বিভিন্ন স্থানে আওয়ামী নাশকতা চলছেই

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ

নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ

খুলনার সেনহাটীতে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবক আটক

কালীগঞ্জে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিল দৃর্বৃত্তরা

বেনাপোল স্থলবন্দরে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে ধস

গোপালগঞ্জে আ.লীগের হাতে বিএনপি নেতা অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবলীগকর্মী গ্রেপ্তার