হোম > সারা দেশ > খুলনা

যশোরে পার্কিং করা বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন সুপারভাইজার

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর উপশহরের পার্ক-সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। আর বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাশে থাকা বস্তির লোকজন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে পাশের লোকজন ছুটে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির সুপারভাইজার মাগুরা শ্রীপুরের হান্নান খান জানান, তাদের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতেও বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়।

তিনি বলেন, রাতে বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি হওয়ায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়তো, তাহলে অসংখ্য ঘর ভস্মীভূত হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নৈশপ্রহরী তখন পাশে চা খেতে গিয়েছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা