হোম > সারা দেশ > খুলনা

মোংলায় ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার (২২ অক্টোবর) এ ট্রলারসহ জেলদের আটক করে নৌবাহিনী।

সমুদ্র থেকে আটক এফ,বি এনি-১ নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।

ট্রলারটিতে থাকা প্রায় ১০০০ কেজি ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আদালতের পাঠানো হবে। এছাড়া ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।

আটক জেলেদের বাড়ী ভারতের কলকাতার বিভিন্ন জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় ৯ জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর শুক্রবার সকালে এ সকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর একই এলাকা থেকে এফ, বি শুভযাত্রাই নামক একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২