হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতাসহ আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, কোলা ও জামাল ইউনিয়নে অশান্তি সৃষ্টি করতে তিনি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন এবং এলাকায় সন্ত্রাসীদের আশ্রয় দিতেন। বিগত সরকারের সময়ে তার বাহিনীর মাধ্যমে দুই ইউনিয়নে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে।

ইবি শিক্ষিকা রুনা হত্যা ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া