হোম > সারা দেশ > খুলনা

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাজী ও এলাকাবাসী জানান, ইকবাল তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।

বিষয়টি প্রথমে স্থানীয় নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সোনাতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর

খুলনায় তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার