হোম > সারা দেশ > খুলনা

মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

প্রতীকী ছবি

মোংলার পশুর নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে জনগণের সহায়তা কামনা করা হয়েছে।

মোংলা নৌ-পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেওলাবুনিয়া গ্রামস্থ পশুর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মোংলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সুফল কুমার লাশটি উদ্ধার করেন।

এ বিষয়ে মোংলা থানার তদন্তকারী ওসি মানিক চন্দ্র গাইন জানান, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাতনামা লাশের সুরতহাল প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল, বাগেরহাটে প্রেরণ করা হবে।

মোংলা থানা কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ যৌথভাবে এই মৃত ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২