হোম > সারা দেশ > খুলনা

অফিস সহায়কের কক্ষ থেকে হাজিরা মেশিন উদ্ধার

খুলনা ব্যুরো

খুলনা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন থেকে গায়েব হওয়া বায়োমেট্রিক ফেস ডিটেকশন যন্ত্র (হাজিরা মেশিন) অফিস সহায়কের কক্ষ থেকে উদ্ধার হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে প্রশাসনিক ভবনের পাশ্ববর্তী একটি কক্ষ থেকে বায়োমেট্রিক ফেস ডিটেকশন যন্ত্রটি গায়েব হয়ে যায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করেন। ১১টার দিকে ভবনের পঞ্চম তলায় অফিস সহায়ক কাওসার আলীর কক্ষ থেকে বায়োমেট্রিক যন্ত্রটি উদ্ধার করা হয়।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মাসুদ জানান, শিক্ষকদের সমন্বয়ে বোর্ড মিটিংয়ের মাধ্যমে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলামকে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল খুলনা মেডিকেল কলেজে যায়। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ও কনসালট্যান্ট (ইএনটি) ডা. আবু জাফর মো. সালেহ পলাশ বলেন, হাজিরা মেশিন সরিয়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছিল। আমরা বলেছি, বিষয়টি নিজেদের মধ্যে আলোচনায় সমাধান করা ভালো। পরে একাডেমিক সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এএস

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে বিক্ষোভ, বন অফিসে হামলায় আহত ৫

খুলনায় নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট হবে: কেসিসি প্রশাসক

শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফ্যা‌নে ধান উড়া‌তে গি‌য়ে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদোন্নতির তোড়জোড়

চুয়াডাঙ্গায় শতভাগ স্বচ্ছতায় ২১ কনস্টবল নিয়োগ

বিয়েতে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক