হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে নিহত বাংলাদেশি যুবক শহিদুল ইসলামের লাশ ৮ দিন পর ফেরত দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেলে জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর তার লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করে বিজিবি মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদ হোসেন ও জীবননগর থানার ওসি (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস। সঙ্গে ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছাড়াও পুলিশ এবং শহিদুল ইসলামের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে ৩০ নভেম্বর একই সীমান্তে পতাকা বৈঠকে হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ ও শহিদুল ইসলামের লাশ দ্রুত ফেরত দেবার দাবি জানানো হয়।

উল্লেখ, গত ২৯ নভেম্বর বিকেলে মাধপখালী সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হন। ওইদিন বিকেলে মাঠে ঘাস কাটতে গেলে তাকে বিএসএফ টেনে-হেঁচড়ে নিয়ে হত্যা করে।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী