হোম > সারা দেশ > খুলনা

যশোরে আরও এক করোনা রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তার নাম ইউসুফ আলী (৪৫)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে মেডিক্যাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র‌্যাপি (rapid) অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন।

বুধবার দুপুরে শহরের ইবনে সিনা হাসপাতালে নমুনা পরীক্ষা করান। রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাকে করোনায় এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।

এরআগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারু (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২