হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাট-২ আসনে গভীর রাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট-২ আসনের জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার গভীর রাতে বাগেরহাট প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে- শহর থেকে গ্রাম পর্যায়ে আমার সকল পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমার এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি আশা করি এগুলো নির্বাচন কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এবং আগামীকাল একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে।

অপরদিকে জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাত বলেন, আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না আমরা চাই যে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এ বিষয়ে প্রশাসনের সজাগ থাকতে হবে। জামাতের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র অপপ্রচারে লিপ্ত আছে। পাশাপাশি ভিন্ন দলের প্রার্থীরা টাকা দিয়ে ভোট কিনছে, এবং নিয়ম বহির্ভূতভাবে একাধিক জায়গায় ৪০০ শত গজের ভিতরে নির্বাচনীয় ক্যাম্প তৈরি করছে। সকল বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেন লেবেল ফিলিং ফিল্ড থাকে সে বিষয়টা নির্বাচন কমিশনারকে নিশ্চিত করতে হবে। তা না হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনার ও প্রশাসনকে নিতে হবে।

অন্যদিকে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন তার বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। তার নির্বাচনীয় ইশতেহার তুলে ধরেন ।

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন