হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৪ মে) উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গায় এ ঘটনা ঘটে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রাম্য প্রতিপক্ষরা খাজাকে কপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। খাজা কুমারডাঙ্গা ঈসাখালি গ্রামের লবা মোল্যার ছেলে। ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, খাজা মোল্যা সকালে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে গেলে পরিকল্পিত হামলার শিকার হন। বুকে দুর্বৃত্বের ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু খাজাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তা মৃত্যু হয়। নিহত খাজার বোন রেখা বেগম অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা কুমারডাঙ্গার পলাশ মেম্বারদের সঙ্গে বিরোধের জেরে পলাশ পক্ষের এস্কেন্দার, ইনসানসহ কয়েকজন খাজাকে পরিকল্পিতভাব হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এডি/এএ

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত