হোম > সারা দেশ > খুলনা

দিঘলিয়ায় চা খেয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে চরমপন্থি নেতা নিহত

খুলনা ব্যুরো

খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল গনি ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিম একটি চায়ের দোকানে চা খেয়ে বাসার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, আহত ২

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২

চার বিচারকের কাঁধে ১৫ হাজার মামলা

ভৈরবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকিতে বাণিজ্য

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক