হোম > সারা দেশ > খুলনা

দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, "একটা ফোন একটা হোন্ডা একটা প্রজন্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই দর্শনা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হলো।"

আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে অভিভাবকরা তার কিশোর সন্তানদের হাতে মোবাইল তুলে দেবেন না। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠিত অভিভাবক ও সুধী সমাবেশে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, জাহিদুল ইসলাম জাহিদ, সাইফুল আলম অপু, মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক এফ এ আলমগীর, শিক্ষক আবুল হোসেন, মাওলানা খালিদ হোসেন, মাওলানা শাহ আলম, মনির হোসেন মুকুল, তানভীর হোসেন অনিক দর্শনা সাংবাদিক সমিতির সেক্রেটারি মাসুম বিল্লাহ, আরিফুজ্জামান, আবু সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম ও দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ