হোম > সারা দেশ > খুলনা

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে।

আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের আশিক ও অনিক নামের দুই বিএনপি নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভেঙে দেয়।

‎মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

‎এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

বাগেরহাটে পৌরসভায় কর মেলা শুরু

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান