হোম > সারা দেশ > খুলনা

যশোরে পাঁচ বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, যশোর

পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

আটক লিটন গাজী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। আটক হওয়ার আগে তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীররাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম। পরে তার ঘরের মধ্যে বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক লিটন গাজী অস্ত্র ও মাদক ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ