হোম > সারা দেশ > খুলনা

ছুটিতে আসা পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ সদস্যের বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী শাহিনা আক্তার সীমা।

নিখোঁজ আক্তারুজ্জামান যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত আছেন। তার বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।

গত শুক্রবার (২৮ নভেম্বর) নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার অভিযোগপত্রে উল্লেখ করেন, তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার স্বামী ২৬ নভেম্বর পাঁচদিনের জন্য ছুটি নিয়ে চৌগাছায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়ি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বাসায় রেখে যান। যে কারণে আক্তারুজ্জামানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

শাহিনুর আক্তার জানান, তিনদিন ধরে স্বামী আক্তারুজ্জামানের কোনো সন্ধান না পেয়ে ২৮ নভেম্বর চৌগাছা থানায় একটি জিডি করেছেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুক্রবার এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। তার নিখোঁজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২