হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস । সে তুলনায় গত চার দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমেছে।

আবার সূর্যের আলো তীব্র থাকায় দিনের বেলায় তেমন শীত থাকছে না। তবে রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আরো এক-দুই দিন তাপমাত্রা একই ধরনের থাকতে পারে বলে তিনি জানান।

এ মৌসুমে জেলায় দুই মাস ধরে শীত পড়ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিন