হোম > সারা দেশ > খুলনা

জুলাইযোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে জুলাইযোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের নড়াইলবাসীর ব্যানারে রোববার সকালে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আধা ঘণ্টা স্থায়ী এ মানববন্ধনে নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা জুলাইযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত যোদ্ধাদের নাম সংযোজনের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

নড়াইল জেলার জুলাইযোদ্ধাদের তালিকায় আশিক বিল্লাহ্ নামে এক ব্যক্তির নাম অর্ন্তভুক্ত হয়েছে। আশিক বিল্লাহ্ ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি মানহানির মামলা দায়ের করেন। জুলাইযোদ্ধাদের তালিকায় খালেদা জিয়ার মামলার বাদির নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে জুলাইযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২