হোম > সারা দেশ > খুলনা

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালালো ছিনতাইকারী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাস্তায় আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে তিন ছিনতাইকারী। মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এক এনজিওকর্মী নারীর কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তিন ছিনতাইকারী। এ সময় ওই নারী ছিনতাইকারীদের প্রতিহত করেন।

স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে ওই নারীকে নির্জন রাস্তায় আটকে টাকা-পয়সা ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় ওই নারী আত্মরক্ষায় এক ছিনতাইকারীকে ঘুসি মারে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি আগ্নেয়াস্ত্র ফেলে যায়।

ভুক্তভোগী ওই নারী বলেন, মরেই যাবো ভেবে শেষ চেষ্টা করেছি। লড়াই করার পর তারা পালিয়ে গেছে। পরে দেখি একটি অস্ত্র মাটিতে পড়ে আছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করেছে। অস্ত্রটি আসল নাকি নকল, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২