হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের ডাকাত মেজ জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের’ আওতায় ডাকাত মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটক মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মোংলার একটি বিশেষ দল দাকোপ উপজেলার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালায়। এ সময় মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। অভিযানে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

জেডএম

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

বাগেরহাটে পৌরসভায় কর মেলা শুরু

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান