হোম > সারা দেশ > খুলনা

মুফতি আশরাফ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বরেণ্য আলেম মাওলানা মুফতি মো. আশরাফ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। গত বছর এই দিনে তিনি ১০৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

প্রচার বিমুখ এই আলেমেদ্বীন ১৯১০ সালের নড়াইল জেলার জামরিলডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলকাতা আলীয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নের সময় তিনি যোগ দেন বৃটিশ বিরোধী আন্দোলনে। এ সময় তিনি গ্রেফতার হন এবং তিন বছর জেল খাটেন।

জেলে থেকে মুক্তির পর তিনি তার প্রিয় শিক্ষক শামসুল হক ফরিদপুরীর (যিনি ছদর সাহেব হুজুর নামে অধিক পরিচিত) পরামর্শে উচ্চ শিক্ষার জন্য দারুল উলুম দেওবন্দে যান। তিনি সেখানে হুসাইন আহমেদ মাদানীর মত বিশ্ব বরেণ্য আলেমের সহচর্য লাভ করেন এবং শিক্ষা গ্রহণ করেন।

শিক্ষা জীবন শেষ করে তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলায় তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষাকতা শুরু করেন। ’৪৭ সালে দেশবিভাগের পর তিনি বাংলাদেশে ফিরে আসেন।

তিনি আমৃত্যু নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ ৩০ বছর ধরে পবিত্র কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুসল্লিদের তাফসির করে শোনান, যা ছিল একটি অনন্য ঘটনা।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২