হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার, অনুপ্রবেশকালে আটক ১৬

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির এলাকায় অনুপ্রবেশকালে পুরুষ, নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু।

বুধবার রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া থানার হাঁড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার

কচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুন (২৭) ও চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শ গ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮), সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই জেলার আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান।

এদিকে মাধবখালী, বাঘাডাঙ্গা ও উথুলী বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। মাটিলা বিওপির পৃথক অভিযানে ৬৫০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা

হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক